স্টাফ রিপোর্টার, কলকাতা : ফের সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকেই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সপ্তাহ শেষে ঝড় বৃষ্টি হলে মিলতে পারে স্বস্তি।
গত রবিবারের কালবৈশাখীতে টানা অস্বস্তিকর গরম থেকে মুক্তি পেয়েছিলেন দক্ষিণবঙ্গের মানুষ। ঝড়ের সঙ্গে টানা ঘণ্টা চারেকের বৃষ্টি সোমবারের আবহাওয়াকেও ঠাণ্ডা রেখেছিল। কিন্তু মঙ্গলবার থেকে ফের শুরু হয়েছে অস্বস্তিকর গরম। রাস্তায় বেরোলেই গলদঘর্ম অবস্থা হচ্ছে পথচারীদের৷ কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গেরই একই অবস্থা। এই পরিস্থিতি থেকে মুক্তি মিলতে পারে শুক্রবার থেকেই।
কারন ঝাড়খণ্ডের সীমানায় একটি ঘূর্ণাবর্ত ফের শক্তিশালী হচ্ছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই তা অনেকটা শক্তি সঞ্চয় করেছে বলে জানাচ্ছেন আবহবিদরা। এর জেরেই বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, মেদিনীপুর, বর্ধমান জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
ঘূর্ণাবর্তের প্রভাব যদি দক্ষিণ-পূর্বে সরে আসে তাহলে কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর তাড়াতাড়ি শক্তি সংগ্রহ করলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ঝড় বৃষ্টি শুরু হতে পারে এই সমস্ত জেলায়।
এদিন কলকাতার তাপমাত্রা ছিল সর্বোচ্চ ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের এক ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৩ থেকে সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
The post শুক্রবার থেকে ঝড় বৃষ্টিতে মিলবে স্বস্তি appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GyYy1E
No comments:
Post a Comment