মুম্বই-নয়াদিল্লি: বছর ঘুরলেই লোকসভা নির্বাচন! বড় পরীক্ষা অবশ্যই মোদীর জন্যে। তবে এখনও কয়েকমাস বাকি। কিন্তু ইতিমধ্যে মোদীর বিরুদ্ধে একজোট হাওয়ার ডাক দিয়েছেন বিরোধীরা। প্যাঁচে ফেলতে তৃতীয় শক্তির ডাক বিরোধীদের। যদিও এখনও সে অর্থে কিছুই করতে পারেনি তারা। কিন্তু কোনওরকম সুযোগ ছাড়তে নারাজ মোদী। আর তাই কয়েক মাস বাকি থাকতেই লোকসভা ভোটের প্রচারে নামতে চলেছে মোদী সরকার। দলের ৩৮ তম প্রতিষ্ঠা দিবসেই নিজেদের সাংগঠনিক শক্তি দেখাতে চাইছে গেরুয়া শিবির। সূত্রের খবর, মেগা অনুষ্ঠানে থাকবেন বিজেপির নেতা ও বুথস্তরের কর্মীরা।
শুক্রবার মুম্বই থেকেই শুরু হচ্ছে বিজেপির লোকসভার প্রচার অভিযান। থাকবেন কেন্দ্রীয় পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস, মহারাষ্ট্রের বিজেপি সভা রাওসাহেব দানভে পাটিল এবং অন্যান্য শীর্ষ নেতারা। বৃহস্পতিবার মুম্বই পৌঁছবেন অমিত শাহ। দলের কোর কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন। পরের দিন বান্দ্রা কুর্লা কমপ্লেক্সে দলের কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। যেখানে প্রায় বুথ স্তরের প্রায় ৩লক্ষ কর্মী থাকবেন বলে জানা গিয়েছে।
বিজেপি সূত্রে খবর, ২০১৪ সালের লোকভা ভোটের পর সব বুথেই নিজেদের ক্ষমতা বাড়িয়েছে বিজেপি। মূলত তৃণমূলস্তরের কর্মীরা সব বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। আর তাই দলের বিরাট আকার দেখাতে লক্ষাধিক কর্মী আসছে এই মেগা ইভেন্টে। ইতিমধ্যে লোক আনতে প্রায় ৫০ হাজার বাস ও ২৮টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বিজেপি। গোটা অনুষ্ঠানটির উপরে নজরদারি চালাবেন মুম্বইয়ে দলের সভাপতি আশিস সেলার।
The post প্রতিষ্ঠা দিবসেই সাংগঠনিক শক্তি দেখাবে গেরুয়া শিবির appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2H9xNlu
No comments:
Post a Comment