Wednesday, April 4, 2018

কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, সাংবাদিক আক্রান্ত

কোচবিহার, ৪ এপ্রিলঃ শুধু বিরোধী দলকে মনোনয়ন তুলতে বাধা দিয়েই ক্ষান্ত থাকেনি তৃণমূল৷ কোচবিহারে নিজের দলের প্রার্থীদের মনোনয়ন জমাকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে জড়িয়ে পড়ে শাসকদল৷ বুধবার ঘটনাটি ঘটেছে কোচবিহারের ১ নম্বর ব্লকে৷

এদিন গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের উপরও চড়াও হয়৷
সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছবি তুলতে গেলে তাদের উপর হামলা করে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এই ঘটনায় চার জন সাংবাদিক আহত হয়েছেন। তাঁদের পুলিশ উদ্ধার করে৷ তারপর তাদের কোচবিহার এমজেএন হাসপাতালে ভর্তি করা হয়। সাংবাদিকদের মারধরের পাশাপাশি তাঁদের ক্যামেরা ও মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। অনেক সাংবাদিকের ক্যামেরায় এই গন্ডোগলের ছবি ক্যামেরা বন্দি ছিল৷ সাংবাদিক নিগ্রহণের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত আজ সকালে৷ কোচবিহার ১ নম্বর ব্লকে৷ সকাল থেকেই শাসক দলের দুই গোষ্টির লোকেরা ব্লক অফিস ঘিরে রেখেছিল। প্রথমে বিরোধিরা কয়েকজন ঢুকতে গেলে তাঁদের মারধর করা হয়। এর পরেই নিজেদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে জরিয়ে পরেন তৃণমূলের নেতা কর্মীরা৷ দুই গোষ্টির ঝামেলা মেটাতে পুলিশকে দফায় দফায় লাঠি চার্জ করতে হয়। ঘটনার পর সেখানে যান কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্র নাথ ঘোষ, তিনি সাংবাদিকদের হামলার ঘটনায় নিন্দা করেছেন। যদিও হামলাকারিরা কেউ তৃণমূল কংগ্রেসের নয় বলে তিনি দাবি করেন৷

The post কোচবিহারে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, সাংবাদিক আক্রান্ত appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Ek9aiY

No comments:

Post a Comment