Wednesday, April 4, 2018

বার্ন স্ট্যান্ডার্ড বন্ধে মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি: অবশেষে বন্ধই হচ্ছে বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় এমন সিদ্ধান্ত নিয়েছে। সরকারি বিবৃতিতে জানান হয়েছে, গত দশ বছর ধরে ক্ষতিতে চলা বার্ন কোম্পানিকে আর জিইয়ে রাখার কোনও মানে হয় না। তাই পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি জানান হয়েছে, বার্ন কোম্পানিকে বাঁচিয়ে রাখতে এতদিন যে টাকা খরচ করা হচ্ছিল এবার তা এবার অন্য কোম্পানিতে কাজে লাগানো হবে। বাঁচবে জনগণের টাকা।

সরকারের পক্ষ থেকে জানান হয়েছে, বার্ন কোম্পানি বন্ধের সিদ্ধান্তে যাবতীয় বকেয়া মেটাতে কোম্পানিকে এককালীন ৪১৭ কোটি ১০ লক্ষ টাকা দেওয়া হবে। এছাড়া রেলের থেকে বার্ন কোম্পানিকে যে ৩৫ কোটি ঋণ দেওয়া হয়েছিল, তাও মকুব করে দেওয়া হবে। তাছাড়া এই কোম্পানিতে এখন যে ৫০৮ জন কমর্চারী রয়েছেন, তাদের স্বেচ্ছাবসরের (ভিআরএস) ব্যবস্থা করা হবে।

কেন্দ্রীয় এই রাষ্ট্রায়ত্ত সংস্থা রেলের ওয়াগন মেরামত এবং ইস্পাত তৈরির কাজে নিযুক্ত ছিল। রাষ্ট্রায়ত্তের সময় বার্ন অ্যান্ড কোম্পানি এবং ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ওয়াগন কোম্পানি এই দুই সংস্থাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছিল। কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রকের অধীনে থাকা এই রাষ্ট্রায়ত্ত সংস্থাটির অবস্থা ক্রমে অবস্থা খারাপ হতে থাকে ৷ ১৯৯৪ সালে এটিকে বিআইএফআরে পাঠানো হয়।

তাতেও কিছুতেই এই সংস্থার পুনরুজ্জীবনের তেমন কোনও আশার আলো দেখা যায়নি। এমনকী রেলের হাতে তুলে দিয়েও কোনও লাভ হয়নি। এতদিন ধরে ক্রমাগত ক্ষতির মুখে চলায় অবশেষে একেবারে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল মোদী সরকার।

The post বার্ন স্ট্যান্ডার্ড বন্ধে মন্ত্রিসভার অনুমোদন appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Eh7TJD

No comments:

Post a Comment