স্টাফ রিপোর্টার, কলকাতা: রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংয়ের পদত্যাগের দাবি জানাল যুব কংগ্রেস৷ অভিযোগ, চারপাশে যখন শাসকদলের ‘সন্ত্রাসে’ কংগ্রেস কর্মীরা মনোনয়নপত্র জমা দিতে পারছেন না, তখন নির্বাচন কমিশন ‘ঠুঁটো জগন্নাথ’ হয়ে আছে৷
বুধবার যুব কংগ্রেসের ৭০-৮০ জন কর্মী সমর্থক সাদা শাড়ি ও চুড়ি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরের বাইরে বিক্ষোভ দেখান৷ যুব কংগ্রেসের সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছেন৷
কিন্তু এই নির্বাচনে কমিশনার পঙ্গু, অন্ধ, প্রতিবন্ধী৷ কোনও ব্যবস্থা নিচ্ছেন না৷ কমিশনারের শীঘ্রই পদত্যাগ করা উচিত৷ ওনার কোনও আত্মবিশ্বাস নেই৷ উনি চুড়ি ও শাড়ি পড়ে বসে থাকুন৷’’
এসইউসিআই-ও এ দিন শাসকদলের বিরুদ্ধে নালিশ জানাতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল৷ অমিতাভ চট্টোপাধ্যায় জানিয়েছেন, নির্বাচন কমিশন ব্যবস্থা না নিলে তাঁরা রাজ্যপালের দ্বারস্থ হবেন৷
The post কমিশনারকে শাড়ি-চুড়ি পরার পরামর্শ কংগ্রেসের appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Ek1oFG
No comments:
Post a Comment