স্টাফ রিপোর্টার, চুঁচুড়া: গভীর রাতে বাড়ি থেকে বিজেপি ওবিসি মোর্চার সভাপতিকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। যদিও কী কারণে এই ধরপাকড় সেই বিষয়ে কিছুই জানানো হয়নি। এমনই অভিযোগ করেছে ভারতীয় জনতা পার্টির হুগলী জেলা নেতৃত্ব।
আরও পড়ুন- প্রতিষ্ঠা দিবসেই সাংগঠনিক শক্তি দেখাবে গেরুয়া শিবির
বুধবার রাত দু’টো নাগাদ বঙ্গ বিজেপি-র ওবিসি মোর্চার সভাপতি স্বপন পালকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় চুঁচুড়া থানার পুলিশ। একই সঙ্গে স্থানীয় আরও তিন বিজেপি কর্মীকেও একই কায়দায় তুলে নিয়ে যাওয়ার হয়েছে বলে জানিয়েছেন ওই জেলার বিজেপি সম্পাদক সুরেশ সাউ।
সুরেশ বাবুর কথা অনুসারে, বুধবার গভীর রাতে স্বপন পাল সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বাড়িতে আচমকা অভিযান চালায় চুঁচুড়া থানার পুলিশ। সেই সময় কোনও কারণ না দেখিয়েই তাদের তুলে নিয়ে যায় তাঁরা। ধৃতদের মধ্যে রয়েছেন অনন্ত পাল নামক এক নেতা। যার বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। ওই এলাকারই এক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যকেও বাড়ি তেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। অমিত সিং নামের ওই বিদ্যার্থী পরিষদের সদস্যের বিরুদ্ধে রামনবমীতে অস্ত্র নিয়ে মিছিল করার জন্য অস্ত্র আইনে মামলা রুজু হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন- বর্ধমানে বিজেপির পালটা প্রতিরোধে পালাল তৃণমূল
এই বিষয়ে জানার জন্য চুঁচুড়া থানায় ফোন করা হলে কর্তব্যরত অফিসার জানান যে বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। তাঁর কথায়, “আমি এখন থানায় আছি। বাইরে অনেক জায়গায় অভিযান চলছে। কাদের ঠিক কী কারণে গ্রেফতার বা আটক করা হয়েছে তা বলতে পারব না।”
বুধবারেই হুগলী জেলার ৫৬ জন প্রার্থী পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা করেন। নেতৃত্বে ছিলেন জেলা সভাপতি সুবীর নাগ এবং সম্পাদক সুরেশ সাউ। সবকিছু মিটেছিল নির্বিঘ্নেই। বৃহস্পতিবার আরও অনেক প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। কিন্তু, তাঁর আগেই ঘটল বিপত্তি।
The post গভীর রাতে আটক বিজেপি ওবিসি মোর্চার সভাপতি! appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2HbuXMT
No comments:
Post a Comment