কলকাতা: আবারও বলি পর্দায় বুম্বা দা৷ ‘থ্রি-দেব’ ছবিতে বেশ অন্যরকম চরিত্রে দেখা যাবে প্রসেজিৎকে৷ কোন চরিত্রে? প্রকাশ্যে এল সেই খবর৷ একজন নাস্তিক ব্যক্তির ভূমিকায় অভিনয় করবেন তিনি৷
‘থ্রি-দেব:আন্ডারকভার ভগবান’, ছবির ট্যাগলাইনের মতো গল্পও বেশ ইউনিক৷ ভগবান ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব মানুষের রূপ ধারণ করে পাড়ি দেবেন ভগর্ভে৷
সম্পূর্ণ কমেডির ছাঁচে ফেলা হয়েছে চিত্রনাট্যটি৷ এরম স্ক্রিপ্টে প্রসেনজিৎ নাস্তিক হিসেবে অভিনয় করছেন মানে বেশ ইন্টারেস্টিং আর গুরুত্বপূর্ণ চরিত্র তাঁর৷
অন্যদিকে রাইমা সেন অভিনয় করছেন পার্বতীর রোলে৷ এমনটাই দাবি করছে এক সূত্রের খবর৷ যদিও প্রসেনজিৎ বা রাইমা কেউই এ বিষয়ে কোন মন্তব্য করেননি৷
ভগবান ব্রহ্মার চরিত্রে থাকছেন টেলি অভিনেতা রবি দুবে, বিষ্ণুর ভূমিকায় করণ সিং গ্রোভার এবং মহাদেবকে চিত্রায়ন করবেন কুনাল রায় কাপূর৷ গত মাসে ছবির একটি পোস্টার নিজের ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছিলেন বরুণ ধাওয়ান৷ ছবিতে অন্যান্য চরিত্রে থাকছেন কে কে মেনন, টিসকা চোপড়া৷ সব ঠিক থাকলে অঙ্কুশ ভাট পরিচালিত ছবিটিঁ ১১ মে মুক্তি পাবে৷
All the best team #3dev@prosenjitbumba @Iamksgofficial @TheRealPriya @raimasen @ankoosh_bhatt @_ravidubey @KunaalRoyKapur @poonamkaurlal @tiscatime #BhagwanAaRaheHain #May11 pic.twitter.com/nmmdpAhgJ2
— Sabuj Biswas (P.F.C) (@saikatbiswas070) March 29, 2018
The post কোন ঘটনার কারণে ভগবানের থেকে বিশ্বাস উঠে গেল বুম্বাদার appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GBjiKs
No comments:
Post a Comment