নয়াদিল্লি: বুধবার করদাতারা যেসব তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সমস্যার মুখোমুখি হচ্ছে সেইগুলির জন্য পণ্য পরিষেবা করের পোর্টালে একটি অভিযোগ সমাধান প্রক্রিয়া চালু করছে সরকার৷ অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, কমিটি খতিয়ে দেখছে পণ্য পরিষেবা করের পোর্টালে প্রযুক্তিগত কারণে করদাতারা যেসব সমস্যার সম্মুখীন হয়েছে সেদিকটা৷
পণ্যপরিষেবা কর পর্ষদ এই কমিটিকে সেই ক্ষমতা দিয়েছে যাতে ফর্ম অথবা রিটার্ন ফাইল করা অথবা সেখানে কোন পরিবর্তনের ক্ষেত্রে করদাতাদের পরিত্রাণ দিতে পারে৷
এছাড়া সার্কুলারের মাধ্যমে জানান হয়েছে করদাতারা ফর্ম TRAN-1 ভরতে যিনি প্রযুক্তিগত কারণে করতে পারছেন না, যেমন ডিজিটালি স্বাক্ষর করতে পারছেন তাদের জন্য সময় বাড়ান হয়েছে৷ এদের জন্য সময়সীমা ৩০ এপ্রিল ২০১৮ হলেও তা বাড়িয়ে ৩১মে ২০১৮ করা হচ্ছে৷
তবে ফাইল করার ব্যাপারে সমসসীমার দিন আলাদা করে বাড়ান হয়নি এবং এই সুবিধা শুধুমাত্র দেওয়া হবে একেবারে চিহ্নিত করদাতাদের৷ এরফলে ১৭,৫৭৩ জন করদাতা উপকৃত হবেন যারা প্রায় ২,৫৮২.৯৮ কোটি টাকা কেন্দ্রীয় পণ্য পরিষেবা কর এবং ১১২.৭৭ কোটি টাকা রাজ্য পণ্য পরিষেবা কর ক্রেডিট পেতে পারেন ৷
uncut gst
The post করদাতাদের জন্য পোর্টালে অভিযোগ সমাধান প্রক্রিয়া appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GT2ZrA
No comments:
Post a Comment