স্টাফ রিপোর্টার, ভাঙড়: পঞ্চায়েত ভোটের আগে মনোনয়ন পত্র তোলাকে কেন্দ্র করে উত্তেজনায় বাদ পড়লনা দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় ২ বিডিও অফিসও। বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ বিডিও অফিসে বর্তমান ভাঙড় ২ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিমল নস্কর ও তার অনুগামীরা মনোনয়নপত্র তুলতে এলে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।
ঘটনায় অভিযোগ উঠেছে আরাবুল বাহিনীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে কাশিপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বিডিও অফিস চত্বরে জড় হওয়া তৃণমূল কর্মী সমর্থকদের হটিয়ে দেয় পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বরে যথেষ্ট উত্তেজনা রয়েছে।
ফলতায় সিপিএমের মনোয়নপত্র তুলতে গেলে বাঁধা দেয় ও বেধড়ক মারধর করে সিপিএম কর্মীদের৷ পুলিশের সামনেই মারধরের অভিযোগ ওঠে৷ ঘটনায় অভিযুক্ত স্থানীয় তৃণমূল নেতা জাহাঙ্গীর মোল্লা ও তার অনুগামীরা৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়৷ বিজেপি কর্মীরা মনোনয়নপত্র তুলতে গেলে তাদের ও মারধর করা হয়৷ তাদের অটো ভাঙচুর করে খালে ফেলে দেওয়ারও অভিযোগ ওই তৃনমূল নেতা ও তার অনুগামীদের বিরুদ্ধে৷
বিষ্ণুপুর দুই ব্লকে মনোনয়ন তুলতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত বিজেপি৷ স্থানীয় তৃণমূল নেতা জ্ঞানানন্দ সামন্তের নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ৷ গুরুতর জখম অবস্থায় আমতলা প্রাথমিক সাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন ওই দুই বিজেপি কর্মী৷
মগরাহাটে বিজেপি কর্মীদের মনোনয়ন তুলতে দেয়নি তৃণমূল৷ এদিন মনোনয়ন তুলতে গেলে তাদের দরকারি কাগজপত্র কেড়ে নেয় তৃণমূল৷ পুলিশ প্রশাসনকে জানালেও কোন লাভ হয়নি বলে অভিযোগ বিজেপির৷ এই ঘটনার প্রতিবাদে ধমুয়া স্টেশান ট্রেন অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা৷
The post মনোনয়ন তোলাকে কেন্দ্র করে উত্তেজনা ভাঙড়ে appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IrayTC
No comments:
Post a Comment