Wednesday, April 4, 2018

মাত্র ৬০ হাজার টাকা! এত সস্তায় কীভাবে এই স্কটার দিচ্ছে সুজুকি

এ বলে আমায় দেখ তো ও! রীতিমত একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে বাইক নয় স্কুটার বাজারে আনছে বিভিন্ন বাইক-স্কুটার তৈরির সংস্থাগুলি। কার্যত প্রত্যেকদিন নিত্যনতুন বাইক কিংবা স্কুটার লঞ্চ করছে ইয়ামহা, হন্ডা থেকে আরও অনেকে। এবার সেই তালিকায় সুজুকি। ভারতর বাজার দখল করতে নতুন একটি স্কুটার আনতে চলেছে তারা। সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫ নামে এই স্কুটার চলতি বছরের শেষের দিকে লঞ্চ হতে পারে বলে খবর।

তবে লঞ্চ না করলেও ইতিমধ্যে বাইকপ্রেমীদের মধ্যে জথেষ্ট সাড়া ফেলেছে। তবে ফেলবে না বা কেন? স্কুটারের রঙ থেকে ফিচার এতটাই ভালো যে রাইডারদের প্রথম দেখাতেই পছন্দ হয়ে যাবে বলে দাবি সংস্থার। ইতিমধ্যে দিল্লির অটো এক্সপোতে স্কূটারটিকে সামনে আনে সংস্থা।

নতুন এই স্কুটারে থাকবে ১২৪ সিসি এয়ার কুলড ইঞ্জিন। ‌যা থেকে মিলতে পারে ৮.৭ অশ্বশক্তি ক্ষমতা ও ১০.২ নিউটরমিটার টর্ক। সামনের চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। পিছনে ড্রাম ব্রেক। সঙ্গে টিউবলেস টায়ার। থাকবে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ৬০- ৬৫ হাজার টাকার মধ্যে মিলতে পারে এই স্কুটার।

সুজুকি বার্গম্যান স্ট্রিট ১২৫- ইয়ামহা থেকে হন্ডার একাধিক বাইকের সঙ্গে টক্কর দিতে পারবে বলেই আশাবাদী সংস্থা।

The post মাত্র ৬০ হাজার টাকা! এত সস্তায় কীভাবে এই স্কটার দিচ্ছে সুজুকি appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IsTbl5

No comments:

Post a Comment