Wednesday, April 4, 2018

রেলে বড়সড় পরিবর্তন মোদী সরকারের! না জানলে কিন্তু পস্তাবেন

নয়াদিল্লি:IRCTC তৎকাল টিকিটে পরিবর্তন আনা হয়েছে ৷ ২০১৮ সালের বুকিং রুল দেখে নেন৷ একবারে শেষ মুহুর্তে রেলের টিকিটের দরকার হতে পারে তারজন্যেই বারতীয় রেল অনলাইনেও তৎকাল টিকিট কেনার ব্যবস্থা চালু করেছে ৷ এরফলে একেবারে ট্রেনে ওঠার আগের দিনেওআপনি কেটে নিতে পারবেন টিকিট ৷

  • এবার এক নজরে দেখে নেওয়া যাক এর নয়া নিয়মবিধি৷

১) এসি তৎকাল টিকিট বুকিং চালু হয় সকাল ১০টা থেকে এবং নন এসির জন্য তৎকাল বুকিং শুরু হয় সকাল ১১টায়৷

২) যদি ট্রেনটি তিন ঘন্টা বা তারও বেশি দেরিতে চলে তাহলে যাত্রী দাবি করতে পারে রেল ভাড়ার পুরো দাম এবং তৎকাল চার্জ৷

৩) যাত্রীরা তাদের ভাড়ার পুরো টাকাই দাবি করতে পারে যদি ট্রেন রুট বদলে দেওয়া হয় এবং পরিবর্তিত রুটে যেতে যাত্রী না চাইলে৷

৪) যাত্রীরা তাদের তৎকাল চার্জ ফেরত দাবি করতে পারেন যদি ট্রেনের রুট বদলে যায় এবং বোর্ডিং স্টেশন অথবা গন্তব্য স্থান অথবা উভয়ই পরিবর্তিত রুটে যাত্রার দিনে নেই৷

৫) যাত্রী পুরো ভাড়া ফেরত চাইতে পারে যদি তাঁকে নিম্ন শ্রেণীর আসন দেওয়া হয় এবং তিনি রাজি না হন সেভাবে যেতে এমনকী ভাড়ার পার্থক্য মিটিয়ে দিলেও তাতে যেতে না চাইলে৷

The post রেলে বড়সড় পরিবর্তন মোদী সরকারের! না জানলে কিন্তু পস্তাবেন appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GUkHLj

No comments:

Post a Comment