Wednesday, April 4, 2018

সরকারি কর্মীদের জন্যে লম্বা ছুটির ঘোষণা

কলকাতাঃ  রাজ্য সরকারি কর্মীদের জন্যে সুখবর! ছুটি ঘোষণা করল মমতা সরকার। পঞ্চায়েত নির্বাচনগুলিতে ছুটি ঘোষণা করল সরকার। যেদিন যে জেলায় ভোট হবে, সেইদিন বন্ধ থাকবে সেই জেলার সব রাজ্য সরকারি অফিস। এর উপরে বাড়তি পাওনা ৫ তারিখ শনিবার। পরের দিন রবিবার হওয়াতে লম্বা ছুটি পাবেন সরকারি কর্মীরা।

১, ৩ এবং ৫ মে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। নিয়ম অনুসারে সেই দিনগুলিতে সংশ্লিষ্ট জায়গাতে ছুটি ঘোষণা করতে হয়। আর সেই কারণে এনআই অ্যাক্টে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি দিয়েছে অর্থ দফতর। ইতিমধ্যেই জারি হয়েছে বিজ্ঞপ্তি।

অন্যদিকে, বেসরকারি সংস্থার কর্মীরাও যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে আলাদা বিজ্ঞপ্তি জারি করেছে শ্রম দফতর। বিজ্ঞপ্তিতে বেসরকারি কর্মীদের ছুটি দেওয়ার কথা বলা হয়েছে। ভোটের দিনগুলিতে ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরাও।

The post সরকারি কর্মীদের জন্যে লম্বা ছুটির ঘোষণা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GyFjVT

No comments:

Post a Comment