স্টাফ রিপোর্টার, বাঁকুড়: মনোনয়ন পর্ব থেকেই রক্তাক্ত হতে শুরু করল রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। মালদহের পর এবার বাঁকুড়া জেলায় প্রাণ গেল এক ব্যক্তির।
মালদহ জেলায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষের কারণে এক ব্যক্তির প্রাণ গিয়েছিল। বাঁকুড়া জেলার ঘটনা খানিক ভিন্ন। সেখানে শাসক তৃণমূল কংগ্রেস কর্মীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে এক বিজেপি নেতার।
বাঁকুড়ার মৃত বিজেপি নেতার নাম অজিত মুর্মু। পদ্ম শিবিরের ৪২ বছর বয়সী ওই নেতার মৃত্যুর পর থেকেই ছড়িয়েছে উত্তেজনা।
বুধবার মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে সকাল থেকে রানীবাঁধ বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয়। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশের উপস্থিতিতে তৃণমূল কর্মীরা হামলা চালায় বলে অভিযোগ।
এই ঘটনায় গুরুতর জখম হন বিজেপি নেতা অজিত মুর্মু। তাঁকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে বলে জেলা বিজেপি সূত্রে জানানো হয়েছে। যদিও বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এই হামলার অভিযোগ অস্বীকার করেছে।
বিজেপির বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র Kolakata24×7-কে জানিয়েছেন, অজিত মুর্মুকে খুনের জন্য তৃণমূলের পাশাপাশি রানীবাঁধ থানার পুলিশ এই ঘটনার জন্য দায়ী। ওই থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের কাঠগ্রায় তুলেছেন বিবেকানন্দ বাবু। তাঁর কথায়, “ওই অফিসারের উপস্থিতিতেই এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।” ওই ঘটনায় জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তি এবং অভিযুক্ত পুলিশ আধিকারীককে ‘সাসপেন্ড’ করার দাবিও করেছেন বাঁকুড়া জেলা বিজেপি সম্পাদক বিবেকানন্দ পাত্র।
The post পঞ্চায়েতের মনোনয়ন পর্বেই বাঁকুড়ায় মৃত বিজেপি কর্মী appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JjIcvJ
No comments:
Post a Comment