স্টাফ রিপোর্টার, কলকাতা: পরিচালন সমিতির হাতে মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষমতা তুলে দেওয়ার বিরুদ্ধে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশার৷ সমর্থন জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তিনি একটি চিঠিও পোস্ট করেছেন৷
বুধবার আবুল বাশার বলেন, ‘‘মাদ্রাসায় শিক্ষক নিয়োগের ক্ষমতা মাদ্রাসা সার্ভিস কমিশনের হাতেই থাকা উচিত৷ তা হলেই শিক্ষক নিয়োগ পদ্ধতি স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত হবে৷’’ একই সঙ্গে শিক্ষক নিয়োগ ক্ষমতা পরিচালন সমিতির হাতে তুলে দেওয়ার তীব্র বিরোধিতাও করে তিনি বলেন, ‘‘পরিচালন সমিতির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা দেওয়া হলে শিক্ষক নিয়োগ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে এবং স্বজনপোষণ চলতে থাকবে৷’’
রানিগঞ্জ, আসানসোল সহ রাজ্যের বিভিন্ন স্থানে শান্তিশৃঙ্খলার যে অবনতি দেখা দিয়েছে, তার প্রতিবাদে ও দ্রুত শান্তির পরিবেশ ফিরিয়ে নিয়ে আসার দাবিতে বুধবার প্রেস ক্লাবে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল৷ ওই সভায় তাঁর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে আবুল বাশার বলেন, ‘‘এই শিক্ষক নিয়োগের ক্ষমতা সমিতির হাতে গেলে ওটা একটা দুর্নীতির আখড়া হয়ে যাবে৷ এবার আদালত কী বলছে দেখা যাক৷ তবে আমার মনে হয়, সুপ্রিম কোর্ট চাকরিপ্রার্থীদের সমর্থন করবে৷ আমার মনে হচ্ছে তাঁদের পক্ষেই যাবে সুপ্রিম কোর্টের রায়৷’’
ফেসবুকে এই সাহিত্যিক এমনই বলেছেন, ‘‘যদি এই ক্ষমতা পরিচালন সমিতির হাতে পৌঁছয়, তা হলে গরিব ও যোগ্য ছেলে-মেয়েরা চাকরি পাওয়ার ক্ষেত্রে বঞ্চিত হবেন৷ এটা হতে দেওয়া যায় না৷ এ ব্যাপারে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম যে আন্দোলন করছে আমি সেই আন্দোলনকে সমর্থন করছি৷’’
The post শিক্ষক নিয়োগের ক্ষমতা এবার পরিচালন সমিতির হাতে! appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2IsSw3c
No comments:
Post a Comment