বেঙ্গালুরু: খাতায়-কলমে আইপিএলে প্রত্যেকবারই ফেভারিটের মর্যাদা পায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ চোখ ধাঁধানো স্কোয়াড নিয়ে লড়াইয়ে নামলেও ফলাফলের ক্ষেত্রে পর্বতের ‘মুষিক প্রসব’ দেখা যায় আরসিবি-র পারফরম্যান্সে৷ এবারও অভিজ্ঞ তারকা ও প্রতিভাবান তারুণ্যের মিশেলে ব্যালান্সড দল গড়ে আইপিএল চ্যাম্পিয়নদের দলে নাম লেখাতে চাইছেন বিরাট কোহলিরা৷
বুধবার চিন্নাস্বামীতে প্র্যাকটিস শেষে রয়্যাল অধিনায়ক জানান, ‘একজন ফ্যানের থেকেও আমি ট্রফি জিততে মুখিয়ে রয়েছি৷ গত ১০ বছর ধরে ব্যাঙ্গালোরের হয়ে খেলছি৷ তিনবার ফাইনালে উঠলেও শেষরক্ষা হয়নি৷ এবার ট্রফি জিততে ১২০ শতাংশ দিতে প্রস্তুত৷’ রবিবার ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এবারের আইপিএল অভিযান শুরু করছে আরসিবি৷সম্ভবত শুক্রবার শহরে পৌঁছে যাচ্ছে বিরাটবাহিনী৷
তিনবার ফাইনালে উঠেলও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে আরসিবি-কে৷ ২০০৯ ফাইনালে ডেকান চার্জার্সের কাছে হারে ব্যঙ্গালোর৷ ২০১১ ফাইনালে আরসিবি-কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় চেন্নাই সুপার কিংস৷ ২০১৬ ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের কাছে বিধ্বস্ত হতে হয় কোহলিদের৷ এছাড়া ২০১০ ও ২০১৫ দু’বার প্লে-অফে জায়গা করে নিয়েছিল আরসিবি৷ বাকি মরশুমগুলিতে লিগ পর্যায় থেকেই বিদায় নেয় আরসিবি৷
অধিনায়ক বিরাট ছাড়াও এবিডি ও ম্যাকালামের মতো ধ্বংসাত্মক ব্যাটসম্যান রয়েছে আরসিবি দলে৷ উইকেটকিপার-ব্যাটসম্যন কুইন্টন ডি’ককও কার্যকরী ভূমিকা নিতে পারে আরসিবি-র হয়ে৷ গ্র্যান্ডহোম, অ্যান্ডারসনের মতো অল-রাউন্ডারদের পাশাপাশি সাউদি-সিরাদের মতো বোলারদের নিয়ে ট্রফি খরা কাটাতে মরিয়া ব্যাঙ্গালোর৷ কোহলি জানান, ‘আমাদের ব্যাটিং বরাবরই শক্তিশালী৷ এবার আমাদের বোলিং যথেষ্ট ভালো৷ ফলে এবার জেতার ব্যাপারে একটু বেশিই আশাবাদী৷’
রয়্যাল ফ্র্যাঞ্চাইজি এবার স্পিন বোলিং একটু বেশিই নজর দিয়েছে৷ যুবেন্দ্র চাহাল ছাড়াও রয়েছে ওয়াশিংটন সুন্দর, মুরগান অশ্বিন, পবন নেগি৷ এছাড়াও ইংল্যান্ড অল-রাউন্ডার মোয়েন আলিকে বল হাতে দেখা যেতে পারে৷
The post আইপিএল ট্রফি জিততে মরিয়া বিরাট appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2q4y696
No comments:
Post a Comment