Wednesday, April 4, 2018

সলমনের পরিবারের কোন সদস্যের সঙ্গে চুপিচুপি দেখা করলেন ক্যাট

মুম্বই: সল্লু মিঞার সঙ্গে ব্রেক আপ বহুদিন আগে হয়ে গিয়েছে ঠিকই তবে তাতে কিন্তু ক্যাটরিনার সঙ্গে সলমন বা তাঁর পরিবারের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে এক ফোঁটাও চির ধরেনি৷

এতটাই জোর দিয়ে বলা সম্ভব হচ্ছে কারণ সম্প্রতি দুই বেস্ট ফ্রেন্ডস একসঙ্গে ধরা পড়ল পাপারাৎজির ক্যামেরায়৷ কথা হচ্ছে ক্যাটের বিশেষ বান্ধবী অর্পিতার৷ বেশ গোপনেই দেখা করলেন দুজনে৷ সঙ্গে ছিল ছোট্ট আহিল৷

ক্যাটরিনার বাড়ির সামনে পার্ক করা একটি গাড়িতে৷ গাড়ির ভেতর তাঁর সঙ্গে দেখা গেল অর্পিতা ও আহিলকে৷ পাপারাৎজিকে উপেক্ষা করে দুই বন্ধু মশগুল নিজের গল্পে৷ ক্যাটরিনার কোলে ছিল আহিল৷

গল্পের মাঝে আহিলকেও কিন্তু ভোলেননি অভিনেত্রী৷ দিন কতক আগে আবু ধাবিতে আহিলের জন্মদিন উপলক্ষে গ্র্যান্ড পার্টি দিয়েছিলেন সলমন৷ তবে সেখানে অনুপস্থিত ছিলেন ক্যাট৷ সেই জন্যই কি অর্পিতা ছেলেকে নিয়ে সাক্ষাৎ দিলেন ঘনিষ্ঠ বন্ধুকে৷ অবশ্য বিএফদের দেখা করার জন্য তো আর অজুহাত লাগে না৷ ক্যাটরিনা ও অর্পিতা যে কতটা ভালো বন্ধু তার প্রমাণ সকলে আগেও পেয়েছি৷ অগণিত পার্টিতে তাঁদের একসাথে দেখা যায়৷ প্রায়শই হ্যাং আউট করেন একে অপরের সঙ্গে৷

আবু ধাবির গ্র্যান্ড পার্টিতে ক্যাটরিনার অনুপস্থিতির কারণ ছিল আনন্দ এল রাই পরিচালিত ছবি ‘জিরো’৷ যার শ্যুটিং চলছে একেবারে জোরদার৷ ছবিতে তিনি ছাড়াও মুখ্য ভূমিকায় রয়েছেন শাহরুখ খান এবং অনুষ্কা শর্মা৷

The post সলমনের পরিবারের কোন সদস্যের সঙ্গে চুপিচুপি দেখা করলেন ক্যাট appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2Hc64Aw

No comments:

Post a Comment