সুমন বটব্যাল, কলকাতা: ভোটের ঘণ্টা বাজা মাত্রই রাজ্যের বিভিন্ন জেলা থেকে উঠে আসছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। কখনও সংবাদের শিরোনামে বীরভূম তো আবার কখন মালদহ বা রায়গঞ্জ। মনোনয়ন পত্র জমা এবং তোলার তৃতীয় দিনেও রাজ্যের একাধিক জেলাতে ঝরেছে রক্ত।
মুকুল রায় নাম না করে তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় আগাগোড়া দাবি করে আসছেন, ”রাজ্যে হিংসা ছড়াচ্ছে একটাই দল। সবই হচ্ছে চাটনিবাবুর নেতৃত্বে।”
তৃণমূলের মহাসচিবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, প্রতিটি হিংসার ক্ষেত্রেই কি দায়ী বিরোধীরা? জেলায় জেলায় আপনাদের দলের বিভিন্ন নেতাই তো মিডিয়ার সামনে বলছেন, এসবই গোষ্ঠী কোন্দলের ফল। তাহলে রাজ্যে হিংসা কি শুধু বিজেপি ছড়াচ্ছে? জবাবে পার্থবাবুর দায় এড়ানো প্রতিক্রিয়া, ”এখন তো ভোট ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যের আইনশৃঙ্খলা দেখভালের ভার নির্বাচন কমিশনের। ফলে আমি এই ব্যাপারে কোনও মন্তব্য করব না। যা বলার কমিশন বলবে।”
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, চরিত্র বদলেছে, বদলায়নি শাসক। রাজ্যে সত্যিই যে ‘গেরুয়া ঝড়’ উঠেছে, শাসকের দায় এড়ানো মন্তব্য থেকেই তা স্পষ্ট।
The post শাসকের গোষ্ঠী কোন্দলে দায় কমিশনের ঘাড়ে চাপালেন পার্থ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2EiCmHl
No comments:
Post a Comment