কুয়ালালামপুর: হাজারেরও বেশি পড়ুয়া ঘুরে বেড়াচ্ছে স্কুল চত্বরে৷ তবে পায়ে হেঁটে নয়৷ গাছে গাছে৷ অবাক হলেন তো? এটা বাঁদরদের স্কুল৷ এখানে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়৷
গত চল্লিশ বছর গ্রান্ডফাদার ওয়ান নামে এক ব্যক্তি মালয়েশিয়ার এক ছোট্ট গ্রামে বসে এই কর্মকান্ড চালাচ্ছেন৷ কি শেখান তিনি বাঁদরদের? কৃষকদের সাহায্যার্থে ফসল ও ফল উৎপাদনে পারদর্শী করে তুলছেন তিনি এদের৷ ফসলের ফলনে এরা সাহায্য করছে৷ ফলে চাষীর কাজ আরও দ্রুত হচ্ছে, সময়ও লাগছে কম৷
মালয়েশিয়া জুড়ে প্রচুর এরকম ছোট লেজোয়ালা বিশেষ প্রজাতির বাঁদরকে গ্রান্ডফাদার ওয়ানের কাছে পাঠান বাঁদর মালিকেরা৷ ওয়ান তাদের প্রশিক্ষণ দেন৷ চাষের কাজে তাদের দক্ষ করে তোলেন৷ শুধু চাষের কাজ নয়, নারকেল গাছ থেকে ডাব পেড়ে আনার কাজটাও দক্ষ ভাবে করে এরা৷
তবে এই কাজের পথটা খুব একটা সহজ ছিল না৷ অ্যানিমাল রাইটস গ্রুপ আন্দোলন শুরু করেছিল বাঁদরদের প্রশিক্ষণ দেওয়ার বিরুদ্ধে৷ তবে এখানে কোনও অত্যাচার চালানো হয়না বলে দাবি করেন ওয়ান৷ পরে আন্দোলনকারীরা তার সেই দাবী মেনে নেন৷
এই বাঁদরগুলো তাঁর সন্তানের মতো, দাবি ওয়ানের৷ ৬৩ বছরের এই প্রৌঢ় দেখালেন কীভাবে বাঁদরদের প্রশিক্ষণ দেওয়া হয়৷ প্রশিক্ষণ স্থলে প্রচুর নারকেল গাছ রয়েছে, বাঁদরগুলো সেই গাছ বেয়ে ওপরে ওঠে৷ নারকেল ফেললে প্রশংসাও পায়৷ ভালবেসে তাদের পিঠ চাপড়ে দেন ওয়ান৷ এভাবেই প্রশিক্ষণরত বাঁদররা বেড়ে উঠছে ওয়ানের তত্ত্বাবধানে৷
The post এই স্কুলে পড়ুয়া নয়, পড়াশোনা করে বাঁদররা appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2GxMa65
No comments:
Post a Comment