স্টাফ রিপোর্টার, বাঁকুড়া: ফের মনোনয়নপত্র জমা ও তোলাকে কেন্দ্র করে মঙ্গলবার বিজেপি-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় বাঁকুড়ার ওন্দা। তৃণমূল কর্মীদের উপর বিজেপি আক্রমণ করে বলে অভিযোগ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ ২২ জন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার ওন্দায় তৃণমূল-বিজেপি সংঘর্ষের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হওয়া ২২ জন বিজেপি কর্মী-সমর্থককে বুধবার বাঁকুড়া আদালতে তোলা হয়।
ধৃতদের বিরুদ্ধে ১৪৭ ও ১৪৮বি সহ আরও কিছু বিশেষ ধারায় মামলা রুজু করা হয়েছে। বাঁকুড়া জেলা আদালতের বিচারক অভিযুক্তদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।
গ্রেফতার হওয়া এক বিজেপি কর্মীর অভিযোগ, যেসব জায়গায় বিজেপি শক্তি বৃদ্ধি করেছে সেই সব জায়গায় পুলিশকে সঙ্গে নিয়ে তৃণমূল তাদের উপর আক্রমণ করছে। এই ঘটনা শুধু ওন্দা নয় বাঁকুড়ার সর্বত্রই হচ্ছে বলে তার অভিযোগ।
এদিন বাঁকুড়া জেলা সভাপতি বিবেকানন্দ পাত্রের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশ সুপার সুখেন্দু হীরার সঙ্গে দেখা করেন। এদিন বিজেপির জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র সাংবাদিকদের জানিয়েছেন, সব জায়গাতে তৃণমূল সশস্ত্রভাবে ঘোরাফেরা করছে। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে তার অভিযোগ।
The post মনোনয়নপত্র জমাকে ঘিরে ফের সংঘর্ষে উত্তপ্ত বাঁকুড়া appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2JjwSzv
No comments:
Post a Comment