Wednesday, April 4, 2018

হিন্দি ভাষায় ১০ গ্রেস নম্বর দিতে পারে পর্ষদ

স্টাফ রিপোর্টার, কলকাতা: হিন্দি ভাষায় সিলেবাস বহির্ভূত প্রশ্নের জন্য ১০ নম্বর গ্রেস দিতে পারে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। সূত্রের খবর, পরীক্ষকদের এমনই নির্দেশ দিয়েছে পর্ষদ।

চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনেই দেখা দেয় গণ্ডগোল। পরীক্ষার শেষে পরীক্ষার্থী, অভিভাবক ও হিন্দি ভাষার বহু শিক্ষক অভিযোগ করেন যে, হিন্দি ভাষার প্রশ্নপত্রে প্রায় ২১ নম্বর সিলেবাস বহির্ভূত। কোনও কোনও জায়গায় অভিযোগ ওঠে যে সিলেবাস বহির্ভূত প্রশ্নের নম্বর প্রায় ২৭।পরীক্ষা দিয়ে বেরিয়েই ক্ষোভে ফেটে পড়ে বহু পরীক্ষার্থী। অভিযোগ জানানো হয় মধ্যশিক্ষা পর্ষদেও।

কিন্তু অভিযোগ জানানোর পরে এগজামিনেশন কমিটির কাছে বিষয়টি বিবেচনার জন্য পাঠানো হলেও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পর্ষদ। সব মিলিয়ে উদ্বেগ নিয়েই বাকি পরীক্ষাগুলো দিয়েছে হিন্দি মাধ্যমের পরীক্ষার্থীরা।

অবশেষে সেই উদ্বেগের অবসান ঘটতে চলেছে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, হিন্দি ভাষায় পরীক্ষার্থীদের ১০ নম্বর করে গ্রেস দেওয়ার জন্য পরীক্ষকদের নির্দেশ দিয়েছে পর্ষদ। যদিও এ ব্যাপারে পর্ষদ থেকে কোনও মন্তব্য করা হয়নি।

The post হিন্দি ভাষায় ১০ গ্রেস নম্বর দিতে পারে পর্ষদ appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.



from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2uMSwJt

No comments:

Post a Comment