বার্সেলোনা: চোটের জন্য দেশের জার্সিতে বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি৷ আর্জেন্তিনার স্কোয়াডে থাকলেও ইতালি ও স্পেনের বিরুদ্ধে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চে বসে সময় কাটিয়েছেন মেসি৷ অবশেষে চোট সারিয়ে মাঠে ফিরলেন এলএম টেন৷ প্রত্যাশিতভাবেই রোমার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগের কোয়ার্টার ফাইনালে খেলতে নামলেন বার্সেলোনা তারকা৷
চ্যাম্পিয়ন্স লিগের মুখোমুখি লড়াইয়ে বার্সেলোনা ও রোমা সমানে সমানে টক্কর দিলেও ন্যু ক্যাম্পে বেশ কিছুটা এগিয়ে থাকছে কাতালান দলটি৷ এর আগে চার বারের হেড টু হেড রেকর্ডে বার্সা ও রোমা জিতেছে একটি করে ম্যাচ৷ ড্র হয়েছে দু’বার৷ তবে শেষ ন’টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে অপরাজিত রয়েছে বার্সেলোনা৷ ন্যু ক্যাম্পে শেষ ২৫টি চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচের মধ্যে ২৩টিতে জয় তুলে নিয়েছে বার্সা৷ ড্র করেছে বাকি দু’টি ম্যাচে৷ সুতরাং ঘরের মাঠে শেষ ২৫টি ইউরোপীয়ান ম্যাচে অপরাজিত রয়েছেন মেসিরা৷
অন্যদিকে গত এক দশকে এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে রোমা৷ শেষবার ন্যু ক্যাম্পে এসে ১-৬ গোলে বিধ্বস্ত হতে হয়েছিল তাদের৷ ইতিহাস নিতান্তই রোমার বিপক্ষে৷ নতুন আঙ্গিকে চ্যাম্পিয়ন্স লিগ আত্মপ্রকাশের পর কখনই সেমিফাইনালে ওঠেনি তারা৷
চেলসির বিরুদ্ধে দ্বিতীয় লেগের প্রি-কোয়ার্টারজয়ী দলে একটি মাত্র পরিবর্তন করে রোমা ম্যাচ খেলতে নেমেছে বার্সেলোনা৷ দেম্বেলের জায়গায় দলে ঢুকেছেন সেমেদো৷
বার্সেলোনার প্রথম একাদশ: মার্ক-আন্দ্রে, সেমেদো, পিকে, স্যামুয়েল, জোর্ডি আলবা, রবার্তো, সার্জিও, ব়্যাকিটিচ, ইনিয়েস্তা, মেসি, সুয়ারেজ৷
রোমার প্রথম একাদশ: অ্যালিসন, পিরেস, ফেডেরিকো, মানোলাস, কোলারভ, লরেঞ্জো, ডি’রোসি, কেভিন, ফ্লোরেঞ্জি, জেকো, পেরোত্তি৷
The post চ্যাম্পিয়ন্স লিগ ২০১৮, রোমার বিরুদ্ধে মাঠে ফিরলেন মেসি appeared first on Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World.
from Kolkata24x7 | Breaking Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India and World https://ift.tt/2EktQaz
No comments:
Post a Comment