মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী উইন মিন্ত আই তিনদিনের সফরে আগামী ১১ এপ্রিল বাংলাদেশ সফরে আসবেন বলে মিয়ানমার কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে। ঢাকায় কর্মকর্তারা জানিয়েছেন, মিয়ানমারের মন্ত্রী কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন বলেও কর্মসূচি স্থির করা হয়েছে। গত বছরের ২৫ আগস্ট থেকে এই দফায় ৭ লক্ষাধিক রোহিঙ্গাকে দেশত্যাগে বাধ্য করার পরে এটিই হবে কোনো মিয়ানমারের উচ্চ পদস্থ কর্মকর্তার প্রথম বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন। এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গহওর রিজভী রোহিঙ্গাদের উপরে গণহত্যা পরিচালনার কারণে অধিকতর চাপ সৃষ্টির উদ্দেশ্য মিয়ানমারের উপরে পুনরায় আন্তর্জাতিক অবরোধ আরোপের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছেন। তিনি মঙ্গলবার ঢাকায় দুইদিনব্যাপী রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞদের সম্মেলনের শেষ দিনে ওই দাবি উত্থাপন করেন।
from ভয়েস অব আমেরিকা https://ift.tt/2JlakOP
Wednesday, April 4, 2018
বাংলাদেশ সফরে আসছেন মিয়ান্মার মন্ত্রী
About Unknown
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Related Posts:
ভয়েস অব আমেরিকা
Labels:
voabangla,
ভয়েস অব আমেরিকা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment